সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. ভোলা (৫৪) মেম্বার, যুবলীগের সক্রিয় কর্মী মো. মাইন উদ্দিন (২৪), সিদ্ধিরগঞ্জ ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হক জিয়া (৪৫) ও যুবলীগের সক্রিয় কর্মী মো. রবিন (৩৫)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃত অন্য ১১ জন মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেছেন, “তাদেরকে বৈষম্যবিরোধী হত্যা ও হত্যাচেষ্টা মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।”