প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চলতি মৌসুমে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা ধান কেটে মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন। আশানুরূপ ফলন হওয়ায় কৃষক-কৃষাণির চোখে-মুখে দেখা দিয়েছে আনন্দের ঝিলিক। তবে এ মৌসুমে আগাম আমন ধান কাটা শুরু হলে ও আগামী ৮-১০ দিন পর পুরো দমে ধান কাটা শুরু হবে বলে। বর্তমানে বাজারে ধানের দাম নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন কৃষকেরা।
স্থানীয় কৃষকরা জানায়, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে জমিতে ধান আবাদ করেন। তাছাড়া কৃষি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে থেকে পরামর্শ প্রদান করায় কোন কিছুতেই তাদের বেগ পেতে হয়নি।
আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, মৌসুমের শুরুতে সরকারিভাবে প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলায় কৃষষদেরকে পাঁচ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। ফলন বৃদ্ধিতে মাঠপর্যায়ে থেকে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়। ইতিমধ্যে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। আগামী ৮-১০ দিনের মধ্যে পুরো দমে ধান কাটা শুরু হবে। শেষ পযর্ন্ত আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলার সর্বত্রই আমনের ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছি।
তিনি আরও বলেন আগাম জাতের ধান কেটে একই জমিতে যদি সরিষা, আলু ও শাক-সবজি চাষ করা যায় এতে কৃষকরা লাভবান হবেন। আবার সরিষা ও শাক-সবজির আবাদ ঘরে উঠিয়ে একই জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা যাবে। এতে কোন ক্ষতি হবে না।
স্বদেশ প্রতিদিন/ এমএস