ককটেল নিয়ে ভোলা থেকে ঢাকায় আ.লীগ নেতা, অতঃপর...
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৫:১৩ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে দুটি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা উদ্যানের সোলনা কনভেনশন হলের সামন থেকে তাকে আটক করে পুলিশ। আটক ব্যক্তি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার ৯নং দেউলিয়া ইউনিয়ন মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করি। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ককটেল পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ভোলা জেলার বোরহান উদ্দিনের একটি ইউনিয়নের বর্তমান মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান ওসি।
স্বদেশ প্রতিদিন/ এমএস