বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩:৪৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুশফিককে সরিয়ে উইকেটরক্ষক লিটন দাস টেস্টে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড গড়লেন বাংলাদেশের হয়ে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন দু’টি স্টাম্পিং করেন লিটন। এতে মুশফিককে সরিয়ে সর্বোচ্চ স্টাম্পিংয়ের মালিক হন লিটন।  

এর আগে, গত জুনে গল-এ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে স্টাম্পিং আউট করে মুশফিকের পাশে বসেছিলেন লিটন। তখন দু’জনেরই ১৫টি করে স্টাম্পিং ছিল। 

এছাড়া, মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে লরকান টাকারকে স্টাম্পড আউট করে মুশফিককে ছাড়িয়ে যান লিটন। এরপর এন্ডি ম্যাকব্রিনকেও স্টাম্পড আউট করেন লিটন। এতে ৫১ ম্যাচের ৬৬ ইনিংসে লিটনের স্টাম্পিং গিয়ে দাঁড়াল ১৭তে। ফলে ৯৯ ম্যাচের ৯৯ ইনিংসে ১৫টি স্টাম্পিং আউট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেলেন মুশফিক। 

তবে, বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড মুশফিকের। ৪৭৪ ম্যাচ খেলে ১০১টি স্টাম্পিং করেছেন তিনি। টেস্টে ১৫টি, ওয়ানডেতে ৫৬টি ও টি-টোয়েন্টিতে ৩০টি স্টাম্পিং করেন মুশি। এক্ষেত্রে মুশফিকের পর ৪৪টি স্টাম্পিং নিয়ে খালেদ মাসুদ পাইলট দ্বিতীয় স্থানে এবং লিটন ৩৪টি স্টাম্পিং করে তৃতীয় স্থানে আছেন।

এদিকে লিটনের এই সফলতার জন্য তাকে শুভ কামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন তার ভক্ত ও সমর্থকেরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  স্টাম্পিং   লিটন   মুশফিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close