সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
সংঘর্ষের ঘটনায় জবিতে ৪ শিক্ষার্থী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩:৩০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুই বিভাগের শিক্ষার্থীদের দফার দফায় সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।  

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে ৪জন শিক্ষার্থীর বহিষ্কারের আদেশের এ তথ্য জানানো হয়। একইসাথে চূড়ান্ত বহিষ্কারসহ অনন্য জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কাজ করছে তিন সদস্যের তদন্ত কমিটি।

বহিষ্কার হওয়া ওই চার শিক্ষার্থী হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাদি হাসান, একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের আব্দুল্লাহ আল নোমান, সামি উদ্দীন সাজিদ এবং একই বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের জাহিদুর রহমান জনি।

এর আগে, বিকেলে বাসে কথা কাটাকাটি জেরে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ সহকারী প্রক্টর এবং ৩ শিক্ষার্থীসহ মোট ৬ জন আহত হন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার অনাকাঙ্ক্ষিত ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে প্রাথমিকভাবে অভিযুক্ত চিহ্নিত করা হয়েছে। এই আচারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ আচারণ নয় ও শৃঙ্খলা পরিপন্থী। এ প্রেক্ষিতে সাময়িক বহিষ্কার করা হলো। 

এদিকে এমন বহিষ্কার আদেশের পর থেকে ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জবি   শিক্ষার্থী   বহিষ্কার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close