সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
বাঁচতে চেয়ে দৌড়ালেন আধা কিলোমিটার, শেষ রক্ষা হলো না ছাত্রদল নেতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১২:০১ AM আপডেট: ১২.১১.২০২৫ ১২:১১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পুলিশ ঢাকার গুলশান লেকপাড় থেকে এক ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। রাত ৩টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
 
নিহত সৌরভ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ছিলেন। 

বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাওসার হোসেন এ বিষয়ে জানান, সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রাত সাড়ে ৭টার দিকে সৌরভের সঙ্গে আমাদের এক ছোট ভাইয়ের কথা হয়। তখন তিনি জানান, রুবেল নামের একজনের সঙ্গে দেখা করতে গুলশান লেকে গেছেন।

কারও সঙ্গে রাজনৈতিক বিরোধ ছিল কিনা? জানতে চাইলে কাওসার জানান, রাজনীতিতে পক্ষ ও প্রতিপক্ষ থাকে। সৌরভেরও ছিল। তবে সম্প্রতি বাড়িওয়ালার মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। আমরা নিশ্চিত নই ঠিক কীভাবে কী ঘটেছে। ঘটনাস্থল সিসিটিভির আওতায় রয়েছে। প্রকৃত হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
 
গুলশান থানার এসআই মশিউর রহমান বলেন, “রাতে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার পরিবার থানায় লিখিত অভিযোগ দেবেন।”

এছাড়াও নিহত সৌরভের ভগ্নিপতি মো. মাসুম বিল্লাহ জানান, আমরা থানায় এসেছি। ঘটনাটি নিয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, গুলশানের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় বাঁচার চেষ্টায় সৌরভ প্রায় আধা কিলোমিটার দৌড়ে গিয়ে নিস্তেজ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল   নেতা   গুলশান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close