সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
আ. লীগের কর্মসূচির জবাবে পাল্টা কর্মসূচি জুলাই ঐক্যের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:৫১ পিএম আপডেট: ১১.১১.২০২৫ ৭:০৭ PM

আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিলের পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। 

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচির ঘোষণা দেন জুলাই ঐক্যের মুখ্য সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

তিনি বলেন, ‘খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বিক্ষোভ মিছিল করবে জুলাই ঐক্য।’

জুলাই সনদ নিয়ে কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই জানিয়ে জুলাই ঐক্যের নেতারা জানান, আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। ৭২ এর সংবিধানের আলোকে নির্বাচন কোনোভাবেই ছাত্র-জনতা মেনে নেবে না। জুলাই সনদকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা জনগণ পূরণ হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ ছাড়া সরকারকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে আসার পাশাপাশি ভারতকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান জুলাই ঐক্যের নেতারা।

স্বদেশ  প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  জুলাই ঐক্যে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close