প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:৪৮ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক অজ্ঞাতনামা যাত্রী আগুনে পুড়ে মারা গেছেন। এতে অটোরিকশার চালক শান্ত আহত হয়েছেন। আহত চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের মতে, টাঙ্গাইল শহর থেকে ভূঞাপুরগামী সিএনজি অটোরিকশাটি নগরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। ধাক্কার সঙ্গে সঙ্গে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে। চালক শান্ত বাইরে বের হতে পারলেও যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের লিডার মো. স্বপন আলী জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের ধাক্কার পরই সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ