প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:৩৭ পিএম

চলতি বছরের নভেম্বরের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বা ১.১০ বিলিয়ন ডলার। প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৯ লাখ ডলার। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
গত বছরের একই সময়ে দেশে এসেছে ৮২ কোটি ডলার, অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ১০ নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ৫০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৫.৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। জুলাই ও আগস্টে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ও ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার।
গুরুত্বপূর্ণ বিষয়, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন মোট ৩০.৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।
স্বদেশ প্রতিদিন/ আরএফ