নর্দার্ন ইউনিভার্সিটিতে “Academic Writing from an Editor’s Perspective” কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম আপডেট: ১১.১১.২০২৫ ৭:২৫ PM

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের (NUB) ইংরেজি বিভাগের Research & Publication Club-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ কর্মশালা “Academic Writing from an Editor’s Perspective”।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের রুম, ১০৫-এ আয়োজিত এ কর্মশালায় অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
কর্মশালার মূল বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মাহমুদুল হাসান, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (IIUM) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক এবং IIUM Journal of English Language and Literature-এর সম্পাদক–ইন–চিফ (WOS ও Scopus সূচিকৃত জার্নাল)।
নিজের দীর্ঘ সম্পাদকীয় অভিজ্ঞতার আলোকে প্রফেসর হাসান গবেষণাপত্র মূল্যায়নের ধাপ, জার্নাল প্রকাশের মানদণ্ড এবং উচ্চমানের একাডেমিক লেখালেখির কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বক্তৃতার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে মতবিনিময় করেন।
ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে কর্মশালাটি হয়ে ওঠে জ্ঞানসমৃদ্ধ, উৎসাহব্যঞ্জক ও অনুপ্রেরণামূলক। একাডেমিক লেখালেখি ও প্রকাশনার জগতে প্রবেশে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি ছিল এক ব্যতিক্রমী শিক্ষণীয় অভিজ্ঞতা।
কর্মশালার শেষে প্রফেসর মাহমুদুল হাসানকে ধন্যবাদ জানানো হয় তাঁর মূল্যবান সময় ও দিকনির্দেশনার জন্য। আয়োজক Research & Publication Club-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এমন একটি সফল ও সময়োপযোগী কর্মশালা আয়োজনের জন্য।
স্বদেশ প্রতিদিন/কেআইকে