সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
নলছিটিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৪:২৯ পিএম

ঝালকাঠির  নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা মঙ্গলবার 
(১১ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন।সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন  উপজেলা টাস্কফোর্স কমিটির  সদস্য সচিব স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. শিউলি পারভীন,কমিটির সদস্য  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহম্মেদ সবুজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আল-আমিন মোল্লা,সরকারি নলছিটি ডিগ্রি কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যাপক শামসুল আলম বাহার, নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক সাংবাদিক  মো: খলিলুর রহমান মৃধা, নলছিটি প্রেস ক্লাবের সহ সভাপতি মো: শাহাদাত হোসেন মনু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার প্রমূখ।

এছাড়াও এতে অংশ নেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসকবৃন্দ। শতভাগ জন্ম নিবন্ধন বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রচারের জন্য ইউপি চেয়ারম্যান ও প্রশাসক, সরকারি কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন। সভায় নলছিটি পৌরসভার ৯ টি ওয়ার্ডে ওয়ার্ড সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।



স্বদেশ প্রতিদিন/ আরএফ 





আরও সংবাদ   বিষয়:  নলছিটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close