বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কুড়িগ্রাম সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ উৎসব অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম
কুড়িগ্রাম সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ উৎসব অনুষ্ঠিত

কুড়িগ্রাম সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ উৎসব অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান। 

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কলেজের আয়োজনে বটতলায় নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন। উচ্চ মাধ্যমিক কমিটির আহ্বায়ক চিন্ময় রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আতাউল হক খান চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান খান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. সাইফুর রহমান সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আবু নূর মো. আনিসুজ্জামান এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

এ ছাড়া কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মিলন সরকার, নবীন শিক্ষার্থী কে.এম. নাজমুস সাকিব শাহী, বিএনসিসি, রোভার স্কাউট, গ্রীণ ভিলেজ, বাঁধনের সদস্যসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হচ্ছে এখন থেকে। এই সময়ের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। কলেজ কেবল পাঠ্যপুস্তক শেখার জায়গা নয়, এটি চরিত্র, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনের প্রশিক্ষণ ক্ষেত্র।

তারা আরও বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সততার মাধ্যমে শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হয়ে উঠতে হবে। সমাজ ও জাতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত থাকলেই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য সফল হবে।

অনুষ্ঠানের শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা ও কবিতা পাঠ। সারাদিনজুড়ে কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close