সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
বিবিসিকে ১ বিলিয়ন ডলারের মামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:৪০ পিএম

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারের মানহানি মামলা করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১০ নভেম্বর) ট্রাম্পের আইনি দল বিবিসিকে এ–সংক্রান্ত একটি চিঠি পাঠায়।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা নিয়ে ট্রাম্পের বক্তব্য বিকৃতভাবে সম্পাদনা ও প্রচারের অভিযোগে বিবিসির শীর্ষ দুই কর্মকর্তা পদত্যাগ করার পরই এই আইনি হুমকি আসে।

চিঠিতে ট্রাম্পের আইনি দল দাবি করেছে, বিবিসি সম্প্রতি প্রচারিত ‘প্যানোরামা’ তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্যকে বিকৃত, মানহানিকর ও বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করেছে। সেই তথ্যচিত্রটি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে প্রচারিত হয়েছিল।

আইনজীবী আলেজান্দ্রো ব্রিটো স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিবিসিকে ১৪ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে তথ্যচিত্রটি “পূর্ণ ও ন্যায্যভাবে প্রত্যাহার” করার জন্য। অন্যথায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ১ বিলিয়ন ডলারের মামলা দায়ের করা হবে।

চিঠিতে আরও বলা হয়, ট্রাম্পকে ক্ষতির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, নতুবা বিবিসিকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

বিতর্কিত তথ্যচিত্র “Trump: A Second Chance?” প্রচারের পর জানা যায়, সেখানে ট্রাম্পের দুটি বক্তব্য এমনভাবে সম্পাদনা করা হয়েছে যাতে মনে হয় তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় সমর্থকদের উস্কানি দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে হোয়াইট হাউজ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

বিবিসি এখনো এ বিষয়ে আল জাজিরার অনুরোধে কোনো মন্তব্য জানায়নি।

প্যানোরামা তথ্যচিত্রকে ঘিরে ব্যাপক বিতর্কের মধ্যে বিবিসির দুই শীর্ষ কর্মকর্তা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন।

সূত্র: আল জাজিরা

স্বদেশ প্রতিদিন/ আরএফ 






আরও সংবাদ   বিষয়:  বিবিসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close