বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জোর করে ঐকমত্য চাপিয়ে দেওয়া যায় না: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:৩০ পিএম

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা, বক্তব্য, নীতি ও সংবিধান বিষয়ে অবস্থান রয়েছে। তাই কাউকে জোর করে ঐকমত্যে বাধ্য করা যায় না।

তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) এক বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “যখন আপনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবেন, তখন স্বাভাবিকভাবেই ভিন্ন ভিন্ন মতামত আসবে। এসব মতের মধ্যে কতটুকু মিল আনা সম্ভব, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও বলেন, “দলগুলো যে একেবারেই কোনো বিষয়ে একমতে আসেনি, তা নয়। উদাহরণ হিসেবে বলা যায় একজন ব্যক্তি ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে বিএনপি অনেকখানি ছাড় দিয়ে মেনে নিয়েছে। সংসদে উচ্চকক্ষ গঠনের বিষয়ে, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিয়োগের প্রস্তাব এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিগুলোর প্রধান বিরোধী দল থেকে করার বিষয়েও ঐকমত্য হয়েছে।”

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়েও দলগুলোর মধ্যে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, “বিএনপি এ বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিলেও প্রয়োজনে দল ছাড় দিতে পারে।”

রুমিন ফারহানা আরও বলেন, “সনদ বাস্তবায়নের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। গণভোট সংবিধানে না থাকলেও বিএনপি শেষ পর্যন্ত গণভোটের প্রস্তাব মেনে নিয়েছে। তবে উচ্চকক্ষ ও পিআর বিষয়ে শ্রমজীবী মানুষদের ধারণা নেই। তাই গণভোট হলে জনগণ আসলে কী চায়, সেটার প্রতি গুরুত্ব দিতে হবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  ঐকমত্য   চাপ   রুমিনফারহানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close