প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২:১৩ পিএম

সংগৃহীত ছবি
জাতীয়করণের দাবিতে টানা ৩০তম দিনে অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট ও আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচি থেকে শিক্ষকরা জানান, ১৯৮৪ সালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ছিল ১৮ হাজার। বর্তমানে রয়েছে ৮ হাজার ৯৫৬টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে মোট ৫০ হাজার শিক্ষক রয়েছেন। এর মধ্যে ৪ হাজার মতো শিক্ষক ৩৩০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত ভাতা পেয়ে থাকেন। কিন্তু আমরা কিছুই পাই না। আমরা বারবার সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে কোনও সাড়া পায়নি।
তাদের অভিযোগ, গত ২৮ জানুয়ারি সরকার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বীকৃত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিলেও দীর্ঘ ১০ মাসেও তা বাস্তবায়িত হয়নি।
তারা আরও জানান, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় শিক্ষকরা এখন মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত জাতীয়করণের প্রক্রিয়া শুরু না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেন তারা।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ