আল্লাহর বিধানের বাস্তবায়ন ছাড়া এদেশে শান্তি ও সমৃদ্ধি সম্ভব নয়: অধ্যাপক গোলাম রছুল
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:০৭ AM

আল্লাহর বিধানের বাস্তবায়ন ছাড়া এদেশে শান্তি ও সমৃদ্ধি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অধ্যাপক গোলাম রছুল।
সোমবার (১০ নভেম্বর) বিকালে যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় সিঙ্গিয়া আদর্শ কলেজ মাঠে পুরুষ ও মহিলা কর্মীদের সমন্বয়ে জামায়াতে ইসলামীর আঞ্চলিক কর্মী সমাবেশ তিনি এ কথা বলেন।
সংস্কার, গণহত্যার বিচার সুষ্ঠু নির্বাচন হওয়া জরুরী উল্লেখ করে বক্তাগণ বলেন, কোন কিছু শক্তির মহড়া, কেন্দ্র দখলের নির্বাচন জনগণ মেনে নেবেনা। আগামীর বাংলাদেশে হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ। সংসদে আল্লাহর বিধানের বাস্তবায়ন ছাড়া এদেশে শান্তি এবং সমৃদ্ধি সম্ভব নয়, এ লক্ষ্যে সকল কর্মীদের সোচ্চার ও সক্রিয়ভাবে কাজ করে যেতে হবে।
বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের আমির, মাওলানা রফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা তৌহিদুর রহমান এর সঞ্চালনায় কর্মী সমাবেশ প্রধান অতিথি ছিলেন, যশোর-৪ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও জামায়াতের যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রছুল। বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আশরাফ আলী, সদর উপজেলা কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ সাইদুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর থানার সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার দাউদ ইকবাল, আলহাজ্ব আবু বক্কর খান।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি মো. ইউসুফ আলী বিশ্বাস, বসুন্দিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. কামরুজ্জামান, কর্ম পরিষদ সদস্য মো. ইউসুফ আলী ও ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মো. নুরুন্নবী।
স্বদেশ প্রতিদিন/ এমএস