প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২:৩১ AM

"আগামীতে নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়াই হলো আমাদের নির্বাচনি অঙ্গীকার" আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর তিন আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন নির্বাচনি প্রচারণায় স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্য এ কথা বলেন।
সোমবার (১০ নভেম্বর) বিকালে কালকিনি উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও হাটবাজারে তার নির্বাচনী প্রচারণা চালান। এসময়ে এলাকার সব শ্রেনীর মানুষের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় আনিসুর রহমান খোকন সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীসহ সকল গুম ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
প্রচারণায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল বেপারী, উপজেলা ছাত্রদলের নজরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকরামীরা।
স্বদেশ প্রতিদিন/ এমএস