বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপি ইসলামী মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাস করে: মো. শাহজাহান
নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২:০২ AM

 বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের মনোনীত প্রার্থী মো. শাহজাহান বলেছেন, 'এদেশে প্রথমে ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করেছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ৭২এর সংবিধান বিসমিল্লাহির রহমানের রাহিম দিয়ে শুরু করেছিলেন। বিএনপি ধর্মীয় মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাস করে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের করমূল্ল্যা উচ্চ বিদ্যালয়ে মোহাম্মদ শাজাহান মানবিক সংঘের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সত্যিকারের মানুষ ও আগামী দিনের নেতৃত্ব গড়ার একমাত্র কারখানা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। গত কয়েক বছরে শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন হয়েছে, আমরা যদি সুযোগ পাই, এই ধ্বংসস্তূপ থেকে আবার শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলব। যাতে করে আমাদের আগামী প্রজন্ম সুশিক্ষিত হয়ে গড়ে উঠতে পারে। 

মোহাম্মদ শাহজাহান মানবিক সংঘের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইব্রাহিম খলিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টপি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম রেজভী, সদর উপজেলা বিএনপি'র সভাপতি সলিম উল্লাহ বাহার হিরন, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, সদর উপজেলা বিএনপি'র সাবেক সদস্য আবু সালেহ মো. আবদুল্লাহ সবুজ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহাম্মেদ'সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির ২৮জন কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ'সহ পুরস্কার ও ১৫ জন কুইজ বিজয়'সহ ৪০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   মূল্যবোধ   মো. শাহজাহান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close