বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
মুন্সীগঞ্জে বিএনপির দু’পক্ষের দ্বন্দ্বের জেরে গুলি, যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৪:৪৪ পিএম আপডেট: ১০.১১.২০২৫ ৪:৪৭ PM

মুন্সীগঞ্জের সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আরিফ মির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন এবং ইমরান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত আরিফের চাচাতো ভাই ইমরানকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল, জাহাঙ্গীর ও খাইরুদ্দিন গ্রুপের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী নিহত আরিফ গ্রুপের দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল।


ভোরে আরিফ ও ইমরান বাড়ির সামনে গেলে শাহ কামালের নেতৃত্বে একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং গুলি ছোড়ে। এতে দুজনেই গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।


হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, “দুজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। আরিফ হাসপাতালে আসার আগেই মারা যান, অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”


সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির জানান, দুই পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ইউনিয়নের আধিপত্য নিয়ে পুরনো বিরোধের জেরেই এ সংঘর্ষ ঘটে।


মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”


অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, “সংঘর্ষটি আধিপত্য বিস্তার নাকি অন্য কোনো কারণে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”




স্বদেশ প্রতিদিন/ আরএফ




আরও সংবাদ   বিষয়:  মুন্সীগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close