বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মোল্লাহাটের ঘেরে বিষ দিয়ে মাছ নিধন, চাষিদের মধ্যে আতঙ্ক
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৩:২৪ পিএম

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে অজ্ঞাত দুষ্কৃতীরা প্রতিদিন বিভিন্ন ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করছে এমন অভিযোগ উঠেছে স্থানীয় মাছ চাষিদের থেকে। এতে করে চাষিরা একের পর এক ক্ষতির মুখে পড়ছেন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত এক মাছ চাষি বলেছেন, “প্রতিদিন আমাদের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হচ্ছে। এতে আমরা চাষিরা সর্বস্বান্ত হয়ে যাচ্ছি। রাতদিন পাহারা দিলেও কোনোভাবে রক্ষা করতে পারছি না। প্রশাসনের কাছে অনুরোধ—দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক।”

গ্রামবাসী জানিয়েছেন, তারা প্রশাসনের দারস্থ হবেন; এ ছাড়া তাদের আর অন্য কোনো উপায় নেই। তারা আশা করছেন প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে নিরাপত্তা ও বিচার নিশ্চিত করবে।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবং প্রতিদিনই কোনো না কোনো ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটছে। এতে মাছ চাষিরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নতুন করে ঘেরে মাছ ছাড়তে ও ভয় পাচ্ছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মোল্লাহাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close