বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
রাজনাথ সিংয়ের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৬:২৩ AM

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সাম্প্রতিক মন্তব্যকে ভুল এবং কূটনৈতিক শালীনতার প্রতি শ্রদ্ধাশীল নয় বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৯ নভেম্বর) বাংলানিউজকে এ প্রতিক্রিয়া জানান মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম। 

তিনি বলেন, “বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে সার্বভৌমত্ব, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দেখতে চায়। আমরা বিশ্বাস করি, শ্রদ্ধার সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে সব ধরনের বিষয় সমাধান করা সম্ভব।”

উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে ‘টানাপড়েন চাই না’ বলে মন্তব্য করেছেন এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বক্তব্যের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এই সাক্ষাৎকার ভারতের নেটওয়ার্ক-১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া হয় এবং গত শুক্রবার ফার্স্টপোস্টে প্রকাশিত হয়।

রাজনাথ সিং বলেন, “নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। ভারত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম, তবে আমাদের লক্ষ্য সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।”

ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়, গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর দুই দেশের মধ্যে কিছুটা টানাপড়েন সৃষ্টি হয়। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  রাজনাথসিং   মন্তব্য   ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close