বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভদ্ররা চুপ হয়ে যায়, অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই: প্রভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:৫৮ AM

একসময় ছোট পর্দার জনপ্রিয় মুখ ছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে নিয়মিত অভিনয়ে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে তিনি বেশ সক্রিয়। সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে ভদ্রতা ও অভদ্রতার পার্থক্য নিয়ে এক মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

শনিবার (৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রভা লেখেন, “যে ভদ্র সে, ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই!”

তার এই সংক্ষিপ্ত কিন্তু গভীর ভাবনামূলক পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনুরাগীদের মাঝে। পোস্টটিতে হাজারের বেশি প্রতিক্রিয়া ও শতাধিক মন্তব্য জমা হয়। বেশিরভাগ ভক্তই প্রভার কথার সঙ্গে একমত পোষণ করেন এবং তার চিন্তাশীল দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয়ে পা রাখেন প্রভা। পরে একের পর এক নাটকে অভিনয় করে ছোট পর্দায় জায়গা করে নেন দর্শকদের হৃদয়ে। অভিনয়ের পাশাপাশি মেকআপ শিল্পী হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন এই তারকা।

সম্প্রতি প্রভা জানিয়েছেন, তিনি দুটি নতুন চলচ্চিত্রে কাজ করছেন। এর মধ্যে একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ এবং অন্যটি ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে এই দুটি সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  ভদ্র   জবাব   প্রভা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close