বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে ব্যাপক লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      
নেপাল-ভারত ম্যাচ খেলতে কাল দুপুরে আসছেন হামজা
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। উভয় ম্যাচই ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

আগামীকাল সোমবার (১০ নভেম্বর) দুপুরে ইংলিশ ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান।

আজ রবিবার (৯ নভেম্বর) অনুশীলনের ফাঁকে তিনি সাংবাদিকদের জানান, হামজা সোমবার দুপুর ১২টার দিকে আর শমিত সোম আসবে ১১ নভেম্বর রাত ১২টার দিকে ঢাকায় আসবে।

বর্তমানে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ চলছে, তাই বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করছে ফুটবল দল।

এখন পর্যন্ত এশিয়ান কাপ বাছাইপর্বে চার ম্যাচে দুই ড্র ও দুই পরাজয়ে জয়হীন বাংলাদেশ দল। গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পরই মূলত শেষ হয়ে গেছে তাদের বাছাইয়ের আশা। ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচটি হবে দলের পঞ্চম বাছাই ম্যাচ।

উল্লেখ্য, গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় হামজার। এরপর থেকে তিনি লাল–সবুজ জার্সিতে পাঁচ ম্যাচ খেলেছেন, করেছেন দুটি গোল এবং করিয়েছেন একটি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হামজা   নেপাল-ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close