সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      
যশোরে ডেভোলপার ফ্ল্যাট দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:১০ পিএম

যশোরে ফ্ল্যাট দখল, চাঁদাবাজি, বোমা হামলা ও হত্যার হুমকির অভিযোগ তুলে জীবনের নিরাপত্তা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ডেভোলপার প্রতিষ্ঠান এস.এইচ. বিল্ডার্সের পরিচালক এস. এম. রফিকুল ইসলাম হীরক।

রবিবার (৯নভেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় জমির মালিক রশিদুল হাসান মনা, শুভাকাঙ্ক্ষী টিপু সুলতানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে হীরক অভিযোগ করেন, যশোর শহরের ওয়াপদা অফিসের সামনে ৭৬, কারবালা রোডে “হাসান টাওয়ার” নামে একটি বহুতল ভবন নির্মাণের কাজ তিনি ডেভোলপার হিসেবে করে আসছিলেন। কিন্তু ভবনটির ষষ্ঠ তলার দক্ষিণ-পশ্চিম পাশের একটি ফ্ল্যাটের তালা ভেঙে জমির মালিক তাসলিমা হাসান, ফেনসি হাসান, তার ছেলে মেহেরাফ, আত্মীয় আনোয়ার গাজী, তুষার গাজী ও জিসানসহ কয়েকজন জোরপূর্বক দখল করে নেন।

এস এম রফিকুল ইসলাম হীরক আরও অভিযোগ করেন, গত ৩০ ও ৩১ অক্টোবর রাতে ওই একই স্থানে ধারাবাহিকভাবে দুটি বোমা হামলার ঘটনা ঘটে, যা তাকে ও তার মাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি দাবি করেন। হামলার পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তিনি আরও জানান, তাসলিমা হাসান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে নানা উপায়ে হয়রানি করছে। তারা আমার গোডাউনের মালামাল বিক্রি করে দিয়েছে, অবৈধভাবে দোকানঘর নির্মাণ করেছে এবং বিভিন্ন সময়ে ফোনে হত্যার হুমকিও দিয়েছে।

এ বিষয়ে একাধিকবার কোতোয়ালী মডেল থানায় জিডি করা হলেও এখনো কোনো আইনি প্রতিকার পাননি। সংবাদ সম্মেলনের এস এম রফিকুল ইসলাম হিরক প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার দাবি করেন।


স্বদেশ প্রতিদিন/ এমএস



আরও সংবাদ   বিষয়:   ডেভোলপার   ফ্ল্যাট   সংবাদ সম্মেলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close