বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সড়ক দুর্ঘটনায় নারীর পা বিচ্ছিন্ন, কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৪:২৫ পিএম
সড়ক দুর্ঘটনায় নারীর পা বিচ্ছিন্ন, কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ

সড়ক দুর্ঘটনায় নারীর পা বিচ্ছিন্ন, কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ

নারায়ণগঞ্জের সাইনবোর্ড-চাষাড়া লিংক রোডে সড়ক দুর্ঘটনায় এক নারী গুরুতরভাবে আহত হয়েছেন। 

আজ রবিবার (৯ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড আন্ডারপাসের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই নারীর পা বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইনবোর্ড থেকে চাষাড়া মুখী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-১৭৬৯) একই পথে চলমান একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহীর একজন অজ্ঞাতপরিচয় (২৪) নারী সড়কে ছিটকে পড়ে যান। এসময় কাভার্ডভ্যানটির চাকা আরোহীর ডান পায়ের উপর দিয়ে গেলে হাঁটুর নিচ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত আহত নারীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতাল পাঠান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে এই দুর্ঘটনাটি ঘটে। আহত নারীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও কাভার্ডভ্যান দুটি জব্দ আছে বলে জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close