বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তেঁতুলিয়ায় দৈনিক সকালে বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৪:২০ পিএম আপডেট: ০৯.১১.২০২৫ ৪:৩৩ PM

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে রংপুর থেকে প্রকাশিত দৈনিক সকালের বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকালে তেঁতুলিয়া প্রেস ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদত হোসেন রঞ্জু। এসময় তিনি পত্রিকাটির প্রতিনিধি জুলহাস উদ্দিনকে কেক খাইয়ে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদত হোসেন রঞ্জু বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রংপুর হতে প্রকাশিত দৈনিক সকালের বাণী অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, তাতীদলের সভাপতি তাজুদ্দিন আহম্মেদ, মৎস্যজীবী দলের সভাপতি আসিক ইকবাল, ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক ও তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলী। 

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও কলামিস্ট এসকে দোয়েল, তেঁতুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের আব্দুল রাজ্জাক, দৈনিক বাংলার খাদেমুল ইসলাম, চ্যানেল এস’এর আহসান হাবীব, দৈনিক কালবেলার মোবারক হোসেন, নওরোজের হাফিজুর রহমান হাবিব ও এনটিভি অনলাইনের রবিউল ইসলাম রতনসহ অনেকে। 

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে পত্রিকার অগ্রগতি ও সাফল্য কামনা করেন সবাই।


স্বদেশ প্রতিদিন/ এমএস



আরও সংবাদ   বিষয়:   দৈনিক   সকালে   প্রতিষ্ঠাবার্ষিকী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close