প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৪:৩২ পিএম

সংগৃহীত ছবি
অনৈক্য সৃষ্টিকারীরা ঐকমত্যে বিশ্বাস করে না। রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐকমত্য হয় না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ রবিবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু করেন, ঐকমত্য কমিশনে যতটুকু আলোচনা হয়েছে বর্তমান পরিস্থিতিতে তার চেয়ে বেশি বিষয়ে আলোচনা ও দাবি-দাওয়া তোলা হচ্ছে।
এসময়, আগামী সংসদে কি পাস হবে সেটার সিদ্ধান্ত সংসদের প্রতিনিধিরা নেবে বলেও জানান তিনি।
একটি পক্ষ এখনই সবকিছু পাস করতে চায় মন্তব্য করে আমীর খসরু বলেন, শেখ হাসিনা বিদায়ের পরেও অগণতান্ত্রিক আচরণ রয়ে গেছে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তারা গণতন্ত্র চায় না।
সার্বিক পরিস্থিতিতে দ্বিমতপোষণ করেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য উদারতার পথে এসেছে বিএনপি। নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতা বলে মন্তব্য করেন তিনি।