বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
বেনাপোলে তুচ্ছ ঘটনায় হাতাহাতির পর ককটেল বিস্ফোরণ
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৯:৪৪ পিএম

যশোরের বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গতকাল শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল পোর্ট থানার ৪ নম্বর বেনাপোল ইউনিয়নের পোড়াবাড়ী ডুবপাড়া মোড়ে ঘটনাটি ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, উত্তর কাগজপুকুর গ্রামের মোটরসাইকেল আরোহী সুমন (৩০) ও সুমন মিয়া (৩২) পোড়াবাড়ী হয়ে কাগজপুকুরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয় দুই যুবক সাগর (২০) ও পারভেজ (২২) সাইড না দেওয়ায় সুমন মোটরসাইকেল থামিয়ে সাগরকে চড় মারেন।

এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে উভয়েই ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুক্ষণ পর সুমন তার এলাকার কয়েকজনকে নিয়ে আবার ঘটনাস্থলে ফিরে আসেন এবং প্রতিপক্ষ সাগর ও পারভেজকে খুঁজতে থাকেন। তাদের না পেয়ে তারা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ক্ষতিসাধন করেন এবং পোড়াবাড়ী মোড়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, বিস্ফোরণের পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে নজরদারি অব্যাহত রেখেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বেনাপোল   ককটেল   যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close