বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বগুড়ায় ধানের শীষের পক্ষে তরুণ ভোটারদের গণসংযোগ ও বর্ণাঢ্য র‍্যালি
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:৪২ পিএম

বগুড়ায় তরুণ সমাজের আয়োজনে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমানের ধানের শীষের পক্ষে গণসংযোগ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হয়ে ধানের শীষের স্লোগানে মুখরিত র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিটু মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালির আয়োজন করেন বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর ও শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব। এতে অংশ নেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন হোসেন তানভীর, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙা, সহ-সভাপতি পূজ্য নন্দী, ১০ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব রাতিন আনোয়ারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

র‍্যালিতে অংশ নেওয়া তরুণ ভোটাররা বলেন, “বগুড়ার উন্নয়নের প্রতিটি পদক্ষেপের পেছনে রয়েছেন তারেক রহমান। আমরা তাকে সামনাসামনি না দেখলেও তিনি আমাদের এলাকার গর্ব ও অনুপ্রেরণা। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দিয়ে আমরা তাকে বিপুল ভোটে বিজয়ী দেখতে চাই।”

তারা আরও বলেন, “রাজনৈতিক ব্যানারে নয়  নিজের বিশ্বাস থেকেই তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক ধানের শীষের প্রচারণায় অংশ নিয়েছেন।”

আয়োজক সামস ইসলাম সাগর ও আশিকুর রহমান অর্ণব বলেন, “বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। এখানে ছোট-বড় সবাই ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছেন। দীর্ঘ ১৭ বছর পর মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার আশায় উচ্ছ্বসিত। এবার তরুণ থেকে বৃদ্ধ সবাই উৎসবমুখরভাবে ভোট দিতে প্রস্তুত।”

সামস ইসলাম সাগর আরও বলেন, “দেশের সিংহভাগ জনগোষ্ঠী তরুণ। তাদের হাত ধরেই গড়বে আগামী বাংলাদেশ। তরুণরাই যখন স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছেন, তখন ইনশাআল্লাহ বিজয় আমাদের নিশ্চিত।”

র‍্যালি শেষে তিনি বগুড়ার তরুণ ভোটারদের ধানের শীষের পক্ষে একযোগে কাজ করার আহ্বান জানান এবং তারুণ্যের শক্তিতে পরিবর্তনের আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   ধানেরশীষ   র‍্যালি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close