সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      
ড. মোহাম্মদ কামরুজ্জামান কায়সার: এক বহুমাত্রিক জীবনের প্রতিচ্ছবি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ২:০১ পিএম আপডেট: ০৮.১১.২০২৫ ৮:৩০ PM
ড. মোহাম্মদ কামরুজ্জামান কায়সার

ড. মোহাম্মদ কামরুজ্জামান কায়সার

কৃষিবিদ, শিক্ষাবিদ, ব্যাংকার ও সংগঠক; সব পরিচয়ের সমন্বয়ে গড়ে উঠেছে ড. মোহাম্মদ কামরুজ্জামান কায়সারের কর্মময় জীবন। ১৯৬৫ সালের ২১ জুন ঢাকায় জন্মগ্রহণ করা এই কৃতী ব্যক্তি পেশাগত ও সামাজিক জীবনে এক উজ্জ্বল উদাহরণ।

তার পিতা ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শিক্ষক, যিনি শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলে শিক্ষকতা করেছেন এবং বাংলাদেশ বেতারে নিয়মিত ইসলামি আলোচনায় অংশ নিয়েছেন।

শিক্ষাজীবনে ড. কায়সার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯১ সালে বিসিএস (কৃষি) ক্যাডারে যোগ দেন। পরবর্তীতে ১৯৯৩ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন এবং ২০০৯ সালে যুগ্ম পরিচালক পদে উন্নীত হন।

তিনি নেদারল্যান্ডস ফেলোশিপ প্রোগ্রামের অধীনে ওয়েগেনিনগ্যান ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ থেকে ক্রপ সায়েন্সে এমএসসি সম্পন্ন করেন। এছাড়া ফাইন্যান্স ও মার্কেটিংয়ে এমবিএ এবং বিজনেস ম্যানেজমেন্টে পিএইচডি ডিগ্রিধারী। ব্যাংকিং খাতে DAIBB ডিপ্লোমা অর্জনসহ তিনি বিশ্বব্যাংক-সমর্থিত প্রকল্পে কাজ করেছেন।

২০০৯ সালে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে তিনি মাইক্রো ফাইবার গ্রুপে ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে যোগ দেন, যেখানে তিনি প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগ, ব্যাংক সংযোগ এবং রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

একই সঙ্গে তিনি নর্দান ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। তিনি মার্কেটিং ম্যানেজমেন্ট, কনজিউমার বিহেভিয়ার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে পাঠদান করেন।

শিক্ষা, রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় এই ব্যক্তিত্ব বর্তমানে নেদারল্যান্ডস অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি এবং রমিজউদ্দিন এক্স-স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি এ পর্যন্ত প্রায় ৪০টি দেশ সফর করেছেন শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার উদ্দেশ্যে এবং আন্তর্জাতিক জার্নালে একাধিক প্রবন্ধ প্রকাশ করেছেন। তার সততা, নেতৃত্ব ও কর্মনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয় তাকে গুলশান কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে।

এ্যাবের নতুন আহ্বায়ক হিসেবে ড. কায়সার তার দীর্ঘ প্রশাসনিক, গবেষণা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ্যাবকে একটি আধুনিক ও দক্ষ সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করবেন; যা কৃষি ও অর্থনীতির উন্নয়নে বিএনপির নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. কায়সারের জীবন সততা, প্রজ্ঞা ও নেতৃত্বের এক অনন্য সংমিশ্রণ। তার কর্মময় জীবন প্রমাণ করে, পরিশ্রম, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ সমাজে পরিবর্তন আনতে পারে।



স্বদেশ প্রতিদিন/এমএএম/শুভ



আরও সংবাদ   বিষয়:  ড. মোহাম্মদ কামরুজ্জামান কায়সার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close