বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মঞ্জুরুল ও জ্যোতিকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য রুমানা আহমেদের
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১০:৪৪ AM আপডেট: ০৮.১১.২০২৫ ২:২৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাইগ্রেস পেসার জাহানারা আলমের অভিযোগ নিয়ে দেশের ক্রীড়াঙ্গন ইতিমধ্যেই উত্তাল। জাহানারা দলের টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম ও প্রয়াত সাবেক ইনচার্জ তাওহীদ মাহমুদ-এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে বর্তমান নারী দলের অধিনায়ক জ্যোতি রাণীও সমালোচনার মুখে পড়েছেন। এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক নারী ক্রিকেট অধিনায়ক রুমানা আহমেদ।

রুমানা দাবি করেন, জ্যোতি অধিনায়ক হওয়ার পর থেকেই তাকে দল থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা শেষ পর্যন্ত সফল হয়েছে। 

তিনি বলেন, “ও (জ্যোতি) ক্যাপ্টেন হওয়ার পর থেকেই আমাকে টিম থেকে বের করার জন্য চেষ্টা করেছে। সেটা সে সফল হয়েছে। আমি টিমে নেই কেন? ম্যানেজমেন্ট বলে আমি পারফর্মার, কিন্তু আমি নাকি আনফিট। তাদের জানা উচিত, একজন আনফিট খেলোয়াড় কখনও পারফর্মার হতে পারে না।”

আরও পড়ুন
রুমানা আরও বলেন, মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারা যে অভিযোগ তুলেছেন, তা এতদিন ধামাচাপা থাকায় তিনি নাখুশি। তিনি বলেন, “এটা কষ্টের যে বিষয়টি এতদিন চাপা ছিল। জাহানারা এতদিন পরে বিষয়টি প্রকাশ করেছে, এটা খারাপ লেগেছে। মঞ্জুরুলের চরিত্র নিয়ে আমি আগেও বলেছি, উনি এই ধরনের মানুষ। তবে জাহানার সঙ্গে কী ঘটেছে তা আমি নিজে দেখিনি, তবে একজন মেয়ের এটা বোঝার ক্ষমতা থাকা উচিত কখন তাকে ‘গুড টাচ’ বা ‘ব্যাড টাচ’ করা হচ্ছে।”

রুমানা আরও অভিযোগ করেন, বর্তমান অধিনায়ক জ্যোতির কথাই অনুসরণ করে দল গঠন করা হয়। তিনি বলেন, “জ্যোতি তো জুনিয়রদের নিয়েই টিম গঠন করে। যাদের কথা শোনে, তাদের নিয়েই দল তৈরি হয়েছে। ব্যাগ টানার কাজ আমরাও দেখেছি, জাহানারাও দেখেছে। এটা স্বেচ্ছায় করা হয়েছে, কারণ তাকে তো টিমে থাকতে হবে। জ্যোতি যদি একটু ‘খেদমত’ করতে পারে, তাহলে তো টিমে থাকতে পারবে।”



স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  মঞ্জুরুল   জ্যোতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close