বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১০:৪৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ডি. ওয়াটসন ৯৭ বছর বয়সে মারা গেছেন। তিনি ডিএনএ অণুর ডাবল হেলিক্স (দ্বি-হেলিক্স) গঠন আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

আজ শনিবার (৮ নভেম্বর) বিবিসি এ তথ্য জানিয়েছে।

ওয়াটসন ১৯৫৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে যৌথভাবে ডিএনএ’র গঠন আবিষ্কার করেন, যা আধুনিক আণবিক জীববিজ্ঞানের ভিত্তি স্থাপন করে। ১৯৬২ সালে তিনি ক্রিক ও মরিস উইলকিনসের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। তার মৃত্যু নিশ্চিত করেছে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি, যেখানে তিনি বহু বছর গবেষণা ও নেতৃত্ব দিয়েছেন।

জীবনের পরবর্তী সময়ে ওয়াটসনের বিতর্কিত মন্তব্য, বিশেষ করে বর্ণ ও লিঙ্গ বিষয়ে, তার সুনামকে ক্ষতিগ্রস্ত করে। আফ্রিকান বংশোদ্ভূত মানুষের বুদ্ধিমত্তা নিয়ে বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন মন্তব্যের কারণে ২০০৭ সালে তিনি ল্যাবরেটরির চ্যান্সেলর পদ হারান এবং ২০১৯ সালে তার সব সম্মানসূচক পদবী বাতিল করা হয়।

ওয়াটসন ১৯২৮ সালের এপ্রিল মাসে শিকাগোতে জন্মগ্রহণ করেন। মাত্র ১৫ বছর বয়সে ইউনিভার্সিটি অব শিকাগোতে ভর্তি হন। পরবর্তীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার সময় ফ্রান্সিস ক্রিকের সঙ্গে পরিচয় হয় এবং যৌথভাবে ডিএনএ’র ত্রি-মাত্রিক মডেল তৈরি করেন।

পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ১৯৬৮ সালে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির পরিচালক হন, প্রতিষ্ঠানটিকে বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেন।

ওয়াটসন ২০১৪ সালে তার নোবেল পদক নিলামে বিক্রি করেন। পদকটি ৪.৮ মিলিয়ন ডলারে এক রাশিয়ান ধনকুবের ক্রয় করেন, তবে পরবর্তীতে তা ওয়াটসনের কাছে ফেরত দেওয়া হয়


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  বিজ্ঞানী জেমস ওয়াটসন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close