সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় টিজার প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৯:৩২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় টিজারটি শুক্রবার রাত ৯টায় প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং; টিজারের দৈর্ঘ্য এক মিনিট ৯ সেকেন্ড।

টিজারে দেখা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানী খাতুনের বাবা মো. নূর ইসলাম কণ্যা হত্যার মর্মান্তিক স্মৃতি হৃদয়ে ধারণ করে তার কষ্ট ও ক্ষোভ ব্যক্ত করছেন। 

তিনি বলেন, ‘‘আজও আমি বিচার পাইনি। কীভাবে বিচার পাই, তার জবাব নেই। তখন আমাদের সরকার ভারতের পক্ষে কথা বলেছিল; তখন দেশের সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। আমরা আর এমন সরকার চাই না।’’

নূর ইসলাম আরও জানান, তারা এমন এক সরকারের অনিচ্ছুক যেখানে দেশের মানুষের পক্ষে কথা বলা না হয়।

তিনি বলেন, ‘‘আমরা এমন সরকার চাই যেগুলো আমাদের পক্ষে কথা বলবে, হত্যার বিচারের জন্য সাহস দেখাবে।’’

দেশবাসীকে আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে নূর ইসলাম বলেন, ‘‘আমরা ভোট দেব, আমাদের ক্ষমতা ফিরিয়ে নেব। এই নির্বাচনে কে জিতবে? বাংলাদেশ জিতবে।’’

প্রেস উইং জানায়, টিজারের শেষ অংশে জনগণকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘‘ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিয়ে নির্ধারণ করুন,আপনি কেমন বাংলাদেশ চান। মনে রাখবেন, দেশের চাবি এবার আপনার হাতে।’’


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  জাতীয় সংসদ নির্বাচন   টিজার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close