বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুক্তরাষ্ট্রে পারিবারিক আদালতের বিচারক হলেন বাংলাদেশি নাবিলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৬:৫৬ AM

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রকল্যান্ড কাউন্টির পারিবারিক আদালতের বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিলা ম্যাকলিওড। তিনি এ কাউন্টির প্রথম মুসলিম বিচারক হিসেবেও ইতিহাস গড়েছেন।


বাংলাদেশের ঢাকা জেলার দোহারের চৌধুরী পরিবারের মেয়ে নাবিলা। তার বাবা বীর মুক্তিযোদ্ধা রসুল আশরাফ এবং চাচা দেশের প্রখ্যাত ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী।


১৯৭৯ সালে নাবিলার পরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ইলিনয়ে জন্ম নেওয়া নাবিলা বাংলাদেশি হাইস্কুলে পড়াশোনা শেষ করে ১৯৯৮ সালে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি নির্বাহী সহকারী জেলা অ্যাটর্নি হিসেবে কর্মজীবন শুরু করেন।


প্রায় ১৮ বছরেরও বেশি সময় ধরে আইন পেশায় সক্রিয় নাবিলা ম্যাকলিওড ন্যায়পরায়ণতা, সহানুভূতি ও মানবিক মূল্যবোধের জন্য পরিচিত। তিনি রকল্যান্ড কাউন্টির পরিবার ও শিশুদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় নিবেদিত একজন বিচারক হিসেবে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  নাবিলা ম্যাকলিওড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close