বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তফসিলের আগেই মনোনয়ন পাল্টাবে: নাজমুল হোসেন তাপস
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ২:৩১ AM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের বক্তব্যে উত্তাল হয়ে উঠেছে রাজনীতি অঙ্গন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। 

সভার প্রধান অতিথি জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস বলেন, “আমরা ৩১ দফা নিয়ে কাজ করছি, বাংলার মাটিতে ৩১ দফার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এখনো অনেক সময় বাকি আছে, তফসিল ঘোষণার আগেই এই আসনের মনোনয়ন বদলে আমরাই মনোনয়ন আনবো।” 

তিনি আবেগাপ্লুত কণ্ঠে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা কেউ পালিয়ে যাননি। আপনারা আমার ভাই, চাচা, ফুফা, ছোট ভাই— কিন্তু আমি সবাইকে আমার পরিবার মনে করি। আমি ওয়াদা দিচ্ছি আপনাদের ফেলে কোথাও যাচ্ছি না।”

তিনি আরও বলেন, “আমি একজন এতিম, আমার বাবা নেই, আপনারাই আমার অভিভাবক। আপনারাই আমার প্রথম ভালোবাসা, আপনারাই আমার শেষ ভালোবাসা। আপনারা ধৈর্য ধরুন, কারো উস্কানিতে পা দেবেন না, আমি কথা দিচ্ছি-মনোনয়ন আমরাই আনবো।” 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি  ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য হাজী আবু ছায়েদ, হযরত আলীসহ অসংখ্য নেতাকর্মী। 

সভা শেষে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আগামী রবিবার থেকে নবীনগর থেকে বাঙ্গরা পর্যন্ত মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন নেতারা। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close