বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
ডেঙ্গু আক্রান্ত নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:০৫ পিএম

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মুসলেহ শাফী নামে এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। নিহত মুসলেহ শাফী নোবিপ্রবির ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ICE) বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। 


শুক্রবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শাফী সীতাকুণ্ড জেলার চৌধুরী পাড়ার কলেজ রোড এলাকার মো. মাইনুদ্দিনের ছেলে।

জানা গেছে, দুই মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন মুসলেহ শাফী। প্রথমে তার জন্ডিস রোগ ধরা পড়ে। তারপর ডেঙ্গুতে আক্রান্ত হয়। ক্যাম্পাসে তার আতর ও বইয়ের দোকান ছিল। সবসময় সবার সঙ্গে হাসিমুখে কথা বলত।


নিহতের সহপাঠী ওয়াসিফ আসিফ বলেন, শাফী ছিলেন পরিশ্রমী, মেধাবী ও মিশুক শিক্ষার্থী। সে প্রায়ই অসুস্থ থাকতো। প্রথমে তার জন্ডিস রোগ ধরা পড়ে। তারপর ডেঙ্গুতে আক্রান্ত হয়। তার মৃত্যু আমাদের সবাইকে গভীর শোকে ডুবিয়েছে।

ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশিকুর রহমান খান বলেন, মুসলেহ একজন দায়িত্বশীল ও মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যু আমাদের জন্য এক বড় শূন্যতা। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শাফীর মৃত্যু আমাদের জন্য এক ভীষণ দুঃসংবাদ। একজন মেধাবী, পরিশ্রমী ও বিনয়ী শিক্ষার্থীর এমন অকাল প্রয়াণ আমাদের সবাইকে গভীর শোকাহত করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পরিবারের পাশে আছে এবং এই কঠিন সময়ে তাদের প্রতি সম্পূর্ণ সমর্থন ও সহমর্মিতা জানাচ্ছে। আমরা প্রার্থনা করি, তার আত্মা শান্তি পায় এবং তার পরিবার এই দুঃখের সময় সাহস ও ধৈর্য ধরে এগিয়ে আসতে পারে।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু   নোবিপ্রবি   শিক্ষার্থী   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close