সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ছয় মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
মোঃ শাহ্আলম টুকু, বাগেরহাট
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৫:৫২ পিএম আপডেট: ০৭.১১.২০২৫ ৬:১৫ PM
হাফেজে কোরআন মাহমুদ হাসান

হাফেজে কোরআন মাহমুদ হাসান

মাত্র ছয় মাসের মধ্যেই পুরো ৩০পারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে হাফেজে কোরআনের মর্যাদা অর্জন করেছে ১১ বছর বয়সী মাহমুদ হাসান। বাগেরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের দড়াটানা এলাকার শ্রমজীবী পরিবারের সন্তান মাহমুদ হাসান শহরের পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের মডেল হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী হিসেবে সে এই বিরল কৃতিত্ব অর্জন করেছে। এতো অল্প বয়সে এমন বিরল কীর্তিত্ব অর্জন করে এখন বাগেরহাটবাসীর গর্বে পরিণত হয়েছে শিশু মাহমুদ হাসান। এদিকে, শুক্রবার জুমাবাদ পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের মডেল হাফিজিয়া মাদরাসা কর্তৃপক্ষ অনুষ্ঠান করে মাহমুদ হাসানের কৃতিত্বের সনদ তুলে দিয়েছে। 

দিনমজুর মো. মামুন মোল্লা ও মারুফা আক্তারের তিন ছেলের মধ্যে মাহমুদ হাসান দ্বিতীয়। মাহমুদ হাসান এর আগে শহরের বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে পড়াশোনার পর তার বাবা-মা পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের মডেল হাফিজিয়া মাদরাসায় ভর্তি করান। এরপর মাহমুদ প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা ধরে কোরআন তিলাওয়াত ও মুখস্থ করায় মগ্ন হয়ে পড়ে। মাত্র ছয় মাসের মধ্যেই পুরো ৩০পারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ’ করে হাফেজে কোরআনের মর্যাদা অর্জন করেছে ১১ বছর বয়সী মাহমুদ হাসান।

বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের মডেল হাফিজিয়া মাদরাসার তত্বাবধায়ক ও খতিব মাওলানা রুহুল আমিন খান জানান, প্রখর প্রতিভাবান মেধাবী মাহমুদ হাসান পবিত্র কোরআন মুখস্থ’ করতে ছিল অত্যন্ত মনোযোগী, শৃঙ্খলাপরায়ণ ও ভদ্র ভাবে। মাত্র ছয় মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ’ করা সাধারণ মানুষের পক্ষে কল্পনাতীত। কিন্তু মাহমুদ তার অদম্য ইচ্ছাশক্তি, মনোযোগ ও আল্লাহর রহমতে সেটা সম্ভব করেছে। সে পড়াশোনায় অলসতা করেনি, বরং সবার আগে এসে সবার শেষে মাদরাসা ছাড়তো। ভবিষ্যতে সে ইসলামের একজন যোগ্য দাওয়াতদাতা হিসেবে দেশের মুখ উজ্জ্বল করবে। আমাদের এই মাদরাসায় মাহমুদ হাসানের মতো এমন প্রতিভাবান ছাত্র আমরা পাইনি। ভবিষ্যতে যেন বড় আলেমে দ্বীন হয়ে সে আল্লাহর দাওয়াত দিতে পারে।

শিশু হাফেজ মাহমুদের বাবা মো. মামুন মোল্লা ও মা মারুফা আক্তার জানান, আমরা দিনমজুর পরিবারের মানুষ। প্রতিদিনের আয়ে সংসার চলে। ছোটবেলা থেকেই সে নামাজ-রোজায় আগ্রহী ছিল। সেজন্য হাফেজি পড়াতে মাদরাসায় ভর্তি করি। সব সময় চেয়েছি আমার সন্তান মাহমুদ হাসান যেন আল্লাহর কালাম মুখস্থ’ করে হাফেজ হতে পারে। মাহমুদ মাত্র ছয় মাসে হাফেজ হয়েছে এটা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মৃত্যুর পর ছেলে যেন আমাদের জানাজাটা পড়াতে পারে সেই আশাটা আজ পূর্ণ হয়েছে। একজন হাফেজের বাবা মা হিসেবে পরিচিতি পাওয়ায় আমাদের আর কোন দুঃখ নেই। সবাই ছেলের এই কৃতিত্বের প্রশংসা করায় গর্ভে আমাদের বুক ভরে উঠছে। 

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ছয় মাস   ৩০পারা   কোরআন   হাফেজ   ১১ বছর   মাহমুদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close