বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে জেলেদের সংঘর্ষে একজন নিহত
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৫:২৮ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে মাছ ধরতে গিয়ে দুই নৌকার জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে বিমল ওরফে তেঁতুল হলদার (৬০) নামে এক জেলে নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোহালা নদীতে একই এলাকায় জাল ফেলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। প্রতিপক্ষের জেলেদের সঙ্গে তর্কের একপর্যায়ে মারপিট হয়। মারপিটে তেঁতুল হলদারের মাথা ফেটে যায়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়ার পর বাড়িতে ফেরানো হয়। শুক্রবার সকাল বেলায় তার অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২টার দিকে মৃত্যু হয়।

নিহতের ছেলে আকাশ হলদার ও ভাতিজা কৃষ্ণ হলদার জানান, রাতেই এই ঘটনার সূত্রপাত ঘটে। 

তারা বলেন, “প্রতিবেশী হরেন হলদার, প্রবাস হলদার ও রিপন হলদারের সঙ্গে তর্কের একপর্যায়ে মারপিট হয়, যা শেষ পর্যন্ত বাবার মৃত্যুতে পর্যবসিত হয়।”

নিহত তেঁতুল হলদার উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা হলদার পাড়ার বাসিন্দা।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানিয়েছেন, “ঘটনাস্থলেই আছি, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   শাহজাদপুর   জেলে   নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close