বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
বাংলাদেশ সীমান্তের কাছে নতুন সেনা ঘাঁটি ও স্টেশন স্থাপন করল ভারত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ২:৩৫ পিএম আপডেট: ০৭.১১.২০২৫ ৩:৩২ PM

বাংলাদেশ সীমান্তের কাছেই নতুন একটি সেনা ঘাঁটি চালু করেছে ভারত। পাশাপাশি আসামের ধুবরিতেও স্থাপন করা হচ্ছে নতুন একটি সেনা স্টেশন। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অল্প সময়ের মধ্যেই এই দুইটি সামরিক স্থাপনা গড়ে তোলার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় নবনির্মিত সেনা ঘাঁটি পরিদর্শন করেন। ঘাঁটিটি বাংলাদেশের সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থিত।

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক্স (X) প্ল্যাটফর্মে এক পোস্টে জানায়, লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি ‘ব্রহ্মাস্ত্র কর্পস’-এর মোতায়েন সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্বল্প সময়ে ঘাঁটি নির্মাণের জন্য প্রশংসা জানান। তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখা ও নতুন নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে সক্রিয় থাকার নির্দেশ দেন।

এর আগে তিওয়ারি আসামের সীমান্ত এলাকায় ৪ (গজরাজ) কর্পস সদর দপ্তর পরিদর্শন করেন এবং ধুবরির বামুনিগাঁও এলাকায় ‘লাচিত বরফুকন’ সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই সামরিক স্টেশন অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামো উন্নয়নের পথে একটি বড় পদক্ষেপ। পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্ত অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   সীমান্ত   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close