বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১২:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ফের জোরালোভাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে বিনিময় সভায় তিনি এ কথা জানান।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধা ভোগীরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড। কাজেই এদের কথায় কিছু হবে না। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের সাংবাদিকদের ন্যায্যতা আদায় করতে স্ট্রাইক করা প্রয়োজন। সম্পাদকরা জাতির উদ্দেশ্যে জ্ঞান দেন। কিন্তু জেলা পর্যায়ে কার্ড ধরিয়ে দেন।

মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন।

মত বিনিময় শেষে নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রীধারীদের দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে শিক্ষার্থীরা স্মারক লিপি প্রদান করলে সেটি তিনি উপদেষ্টা বরাবর পৌঁছে দেয়ার আশ্বাস দেন। 

সব শেষ শহরের মগড়া নদীর পাড়ে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহের পথে রওয়ানা করেন। 


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ফেব্রুয়ারি   নির্বাচন   প্রেস সচিব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close