সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
মাছ ধোয়ার পর হাত থেকে আঁশটে গন্ধ দূর করবেন যেভাবে...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৯:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আমিষের সবচেয়ে বড় উৎস মাছ। যা পুষ্টিগুণে ভরপুর এবং খেতেও বেশ। তবে বিড়ম্বনায় পড়তে হয় মাছের আঁশটে গন্ধ নিয়ে। বিশেষত মাছ ধোয়ার পর হাতের আঁশটে গন্ধ সাবান দিয়ে ধুইলেও যেতে চায় না। 

তা ছাড়া, মাছ খাওয়ার পরও হাতে থেকে যায় বাজে গন্ধ। তাহলে উপায় কি? ঘরোয়া জিনিসেই দূর হবে মাছের গন্ধ। 

কিভাবে দূর করবেন? চলুন জেনে নেওয়া যাক-

মাজন



হাতের কাছে সবারই মাজন থাকে। মাজনে থাকা উপাদান ব্যাকটেরিয়া ধ্বংস করার পাশাপাশি মুখের দুর্গন্ধ দূর করে। মাজন প্রথমে দুই হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর উষ্ণ পানি দিয়ে হাত ধুয়ে ফেললে মাছের গন্ধ থাকবে না।

টমেটো কেচআপ



শুনতে অবাক লাগলেও টেমেটো কেচআপ হাতে ঘষে, ধুয়ে নিলে দূর হবে মাছের গন্ধ। কারণ, টমেটো কেচআপে থাকে লেবুর রস। এসিডিক হওয়ার জন্য তা দিয়ে আঙুল ও হাতের তালু ঘষে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলে মাছের গন্ধ দূর করা যাবে।

পাতিলেবু



পাতিলেবুর নিজস্ব একটা গন্ধ থাকে। এতে থাকে এসিডও। মাছ ধোয়ার পর বা খাওয়ার পর যদি এক টুকরা পাতিলেবু দিয়ে হাত কচলে ধুয়ে নেওয়া যায়, এতে সহজেই মাছের গন্ধ দূর হবে। হাত থেকে ভালো গন্ধও বের হবে।

নারকেল তেল


সহজ উপায় আরো আছে। হাত সাবান দিয়ে ধোয়ার পর নারকেল তেল বা অন্য কোনো তেল লাগিয়ে নিলেও আঁশটে গন্ধ আর থাকবে না।

বেকিং সোডা



একটি বোতলে পানি নিয়ে তাতে বেশ কিছুটা বেকিং সোডা দিয়ে মিশ্রণ তৈরি করে রাখা যেতে পারে। বেকিং সোডা যেকোনো জিনিস ভালো করে পরিষ্কার করতেও ব্যবহার করা হয়। পানি ও বেকিং সোডার মিশ্রণ দিয়ে হাত ধুলে হাত যেমন খুব ভালোভাবে পরিষ্কার হবে, আঁশটে গন্ধও থাকবে না।

সূত্রঃ আনন্দবাজার ডট কম


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মাছ   ধোয়া   গন্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close