বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে দখল হওয়া নদী পরিদর্শন করলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) মকসুমুল হাকিম আজ যশোর শহরতলীর পুলেরহাট এলাকায় মুক্তেশ্বরী নদী পরিদর্শন করেছেন। তিনি জানান, নদী রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্যই তিনি টিম নিয়ে পরিদর্শনে এসেছেন।

যশোরের বিভিন্ন নদী যেমন মুক্তেশ্বরী, টেকা, ভৈরব ও অন্যান্য খাল নদী দখল করে নেওয়ার কারণে স্থানীয় এলাকায় বৃষ্টিপাতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এসব নদী ও খালের দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন এবং নদী রক্ষার আন্দোলনে জড়িত সংগঠনগুলি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল।

মুক্তেশ্বরী নদী পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, যশোর শহরের আদ্ব-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ নদীর একটি বিশাল অংশ দখল করে ব্যবহার করছে। পরিদর্শন শেষে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম ওই জায়গাটি ঘুরে দেখে সদর উপজেলা ভূমি কর্মকর্তাকে জমি উদ্ধার করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এছাড়া, মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন কমিটির নেতৃবৃন্দও চেয়ারম্যানের কাছে তাদের দাবির স্মারকলিপি দেন। তারা নদী দখল মুক্ত, খনন এবং দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। স্মারকলিপিতে আনিল বিশ্বাস, রাশেদ খান, হারুন অর রশিদ, তসলিম উর রহমান এবং আবু হাসানসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এ সময়, মকসুমুল হাকিম বলেন, “নদী রক্ষায় সরকার ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং আমরা সবাই মিলে এই উদ্যোগগুলো আরও কার্যকরীভাবে বাস্তবায়ন করতে কাজ করব।” তিনি আরও জানান, নদী রক্ষা একটি জাতীয় প্রাধান্য বিষয়, এবং এটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন এবং জনগণের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ও ভূমি প্রশাসনের কর্মকর্তাগণ।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  যশোর   নদী   চেয়ারম্যান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close