প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫:৪৫ পিএম

বুড়িচংয়ে এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর পরীক্ষা বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে।
উপজেলার ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি কেন্দ্র সুশৃঙ্খলভাবে প্রথম দিনের পরীক্ষা আয়োজন করেছে। কেন্দ্রটিতে ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন, এবং কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের।
প্রথম দিনে মোট ৫০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি থেকে ২৩৩ জন, পূর্বহুড়া উচ্চ বিদ্যালয় থেকে ৭১ জন, হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৫৭ জন, ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজ থেকে ৪৬ জন এবং শংকুচাইল মডেল টেকনিক্যাল স্কুল থেকে ২৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
কেন্দ্র সচিব অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের বলেন, “বিগত বছরের ন্যায় মনোরম পরিবেশে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি সকল হল সুপারদের নিয়ে নিয়মিত মনিটরিং করছি। এছাড়া ট্যাগ অফিসার হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করছেন।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে