বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মাদক ও চাঁদাবাজমুক্ত ঢাকা-১১ গড়ার অঙ্গিকার ড. এম এ কাইয়ুমের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫:৩৬ পিএম আপডেট: ০৬.১১.২০২৫ ৬:৪৫ PM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার কোনো বিকল্প নেই। এ দেশের অগ্রগতি থেমে থাকে মাদকে, তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর গুলশান-২ এর একটি অফিসে বনশ্রী সমমনা পরিষদের নেতাকর্মীদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে মনোনয়ন পাওয়ায় তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানায় বনশ্রী সমমনা পরিষদের নেতৃবৃন্দ।

এসময় ড. এম এ কাইয়ুম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাদক র্নিমুলে বিএনপি সবসময় জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এই দেশে মাদক কারবারি কিংবা মাদক গ্রহীতা কারো স্থান হবে না। সমাজের প্রতিটি স্থান থেকে মাদক কারবারিদের চিহ্নিত করতে হবে। সে জন্য প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং জনগণের অংশগ্রহণ।”

এই সমাজ থেকে পুরোপুরিভাবে মাদককে নির্মূল করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের সমাজে মাদকের কারবার করে ২-৩% মানুষ। কিন্তু আমার বাকি ৯৭-৯৮% মানুষ মিলেও তাদের প্রতিরোধ করতে পারছি না একমাত্র আইনের দুর্বলতার জন্য। এই সমাজ গড়ার দায়িত্ব আমাদেরই নিতে হবে, আপনাদেরকে সাথে নিয়ে এই সমাজকে আমরা মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ্।”

ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, “আপনারা জানেন যে আমরা বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল আংশিক এলাকায় ইতোমধ্যেই ঘোষণা করেছি এসব এলাকায় মাদক কারবারি এবং চাঁদাবাজদের কোনো স্থান নেই। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের কাজ করার সুযোগকে সহজ করে দিবেন, ইনশাআল্লাহ্।”


এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, বনশ্রী সোসাইটি সমমনা পরিষদের সভাপতি মো. শাহাবুদ্দিন শিকদার, ড. রেজাউল করিম রেজা, মুক্তিযোদ্ধা এম এ মতিনসহ সমমনা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close