প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১০:২১ পিএম

সংগৃহীত ছবি
চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজন গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত সরওয়ার বাবলা মারা গেছেন।
আজ বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনা ঘটে।
হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এ ধরনের দুঃখজনক ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে, তা নিশ্চিত করা জরুরি।
জামায়াত আমির বলেন, “আজ চট্টগ্রামে রাজনৈতিক দলের এক নেতা, যিনি আগামী নির্বাচনে প্রার্থী, তাঁর সহকর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে এবং প্রার্থীসহ আরও কয়েকজন আহত হয়েছেন। এটি একান্তই নিন্দনীয় ঘটনা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা এবং শাস্তি প্রদান অত্যাবশ্যক।”
তিনি আরও বলেন, “অতীতের মতো এই ধরনের ঘটনার সুযোগ নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ ফাউল গেমের সুযোগ পেলে সন্ত্রাসী ও খুনিরা আরও বেপরোয়া হয়ে ওঠে, যা কারো জন্যই কল্যাণকর নয়।”