বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশবাসী দাড়ি-পাল্লায় ভোট দিয়ে জামায়াতকে ক্ষমতায় আনবে: শেখ মনজুরুল হক রাহাদ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১০:০২ পিএম আপডেট: ০৫.১১.২০২৫ ১০:১৮ PM
দেশবাসী দাড়ি-পাল্লায় ভোট দিয়ে জামায়াতকে ক্ষমতায় আনবে: শেখ মনজুরুল হক রাহাদ

দেশবাসী দাড়ি-পাল্লায় ভোট দিয়ে জামায়াতকে ক্ষমতায় আনবে: শেখ মনজুরুল হক রাহাদ

বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত এক কর্মী সমাবেশে দলটির বাগেরহাট-১ (বাগেরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, “বিগত সরকারগুলো অনিয়ম, দুর্নীতি, ঘুষ ও লুটপাটের মাধ্যমে দেশকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছে। জাতি এখন এসব অপশাসন থেকে মুক্তি চায়। জনগণ আর তাদের চায় না, আর বোকা ভাবলে হবে না। ইনশাআল্লাহ, আসন্ন জাতীয় নির্বাচনে দেশবাসী দাড়ি-পাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠা করবে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী মহান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কোনো হুমকি, ধমকি কিংবা ফাঁকা বুলি দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমাদের সংগ্রাম আল্লাহভীতির ওপর প্রতিষ্ঠিত—ন্যায়, ইনসাফ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দেড় বোয়ালিয়া এলাকার মীর মিজানুর রহমান বাবুলের বাড়ির ফাঁকা মাঠে দেড় বোয়ালিয়া হালিমপুর ইউনিট শাখার উদ্যোগে আয়োজিত ওই কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ মনজুরুল হক রাহাদ।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মোল্লাহাট উপজেলা জামায়াতের আমির হাসমত আলী সরদার, নায়েবে আমির হাফেজ আব্দুস সবুর, সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্লাহ ও সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ সিরাজুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন ইউনিট শাখার সভাপতি মীর মিজানুর রহমান বাবুল।

এছাড়া বক্তব্য দেন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি রনো কুমারসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা। জামায়াতে ইসলামীই জনগণের সেই আশার ঠিকানা, যারা ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

শেখ মনজুরুল হক রাহাদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি-পাল্লা প্রতীকে ভোট দিয়ে “ইসলামী কল্যাণভিত্তিক রাষ্ট্র” প্রতিষ্ঠার জন্য নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। সমাবেশের পুরো মাঠ ছিল দাড়ি-পাল্লা প্রতীকের স্লোগান ও ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বানে মুখরিত।


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  মোল্লাহাট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close