বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বাক্ষী গ্রহণ ছাড়াই ভুয়া প্রতিবেদন, নিরপরাধ ব্যক্তিরা জেলে
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:২৭ পিএম

নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলায় স্বাক্ষী গ্রহণ ছাড়াই ভুয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহারের বিরুদ্ধে। আদালতে পাঠানো ওই প্রতিবেদনের ভিত্তিতে দুই নিরীহ ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, জেলার সুবর্ণচর উপজেলার চর মজিদ গ্রামের প্রবাসী মো. রাসেলের স্ত্রী শারমিন আক্তারকে স্থানীয়রা এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে হাতেনাতে ধরেন। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়। কিন্তু তিন মাস পর প্রবাসী রাসেল দেশে ফিরে আসার পর স্ত্রী শারমিন প্রতিবেশী তিনজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন।

সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে মামলার তিন স্বাক্ষী হোসনেয়ারা বেগম, আব্দুল কাইয়ুম ও খতিজা খাতুন অভিযোগ করেন, মামলাটি ছিল সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। শারমিন আক্তার তার পরকীয়ার ঘটনাকে ধামাচাপা দিতে নিরপরাধ ৩ ব্যক্তির নামে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা দিয়ে হয়রানি করছে। 

মামলার স্বাক্ষী হোসনেয়ারা বেগম বলেন, আমার স্বামীকে আসামি করেছে, আমাকেও স্বাক্ষী বানিয়েছে। অথচ তদন্ত কর্মকর্তা আমাদের কোনো জবানবন্দি নেয়নি। টাকা নিয়ে আমার স্বাক্ষর জাল করে আদালতে ভুয়া প্রতিবেদন দিয়েছে।

অভিযোগ রয়েছে, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহার স্বাক্ষী গ্রহণ ছাড়াই মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ নিরপরাধ নবী ও মাহফুজুল হক নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা উপপরিচালক কামরুন নাহার ও মামলার বাদী শারমিন আক্তারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে গেলে সাংবাদিকদের দেখেই উত্তেজিত হয়ে ওঠেন উপপরিচালক কামরুন নাহার। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বরং সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  ভুয়া   প্রতিবেদন   নিরপরাধ   জেলে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close