বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
নরসিংদীতে শিক্ষকদের নিয়ে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:২৮ পিএম

নরসিংদীর মনোহরদীতে শিক্ষকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এক জোরালো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৫ নভেম্বর) সকালে মনোহরদী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলার সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “আওয়ামী ফ্যাসিস্টদের দোসর ও একাধিক মামলার আসামি শরীফুল ইসলাম শাকিল দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একের পর এক সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার চালিয়ে আসছেন। এছাড়া সাংবাদিক পরিচয়ে বিভিন্ন শিক্ষককে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করার মতো ঘৃণ্য কাজও করে যাচ্ছে সে।”

বক্তারা বলেন, “শিক্ষা ও শিক্ষক সমাজকে কলঙ্কিত করতে এ ধরনের ব্যক্তি যেন আর কেউ সাহস না পায়- সেজন্য শরীফুল ইসলাম শাকিলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।”

তারা আরো বলেন, “শিক্ষক সমাজকে অসম্মানিত করার যে কোনো চেষ্টা রুখে দিতে এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার।”

মানববন্ধন শেষে শিক্ষকরা এক স্বর হয়ে বলেন, “শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে, অপপ্রচারকারীদের কঠোর শাস্তি দিতে হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   শিক্ষক   শিক্ষক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close