বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
মোংলায় সুন্দরবন ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক চিত্রাঙ্কন-বিতর্ক প্রতিযোগিতা
মোংলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:১৬ পিএম আপডেট: ০৫.১১.২০২৫ ৪:২২ PM

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে শিশু চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

আজ বুধবার (৫ নভেম্বর) সকালে হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে ধারিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার।

আয়োজনে সহযোগিতায় ছিলো হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

বুধবার সকাল ১০টায় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।

অন্যান্যদের বক্তব্য রাখেন হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মন্ডল, হলদিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস বাসন্তী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা হাছিব সরদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র মেহেদী হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা কৃষি অফিসারা বলেন, “জ্বালানির চাহিদার প্রধান অংশ পূরণ করছে জীবাশ্ম জ্বালানি। ফলে প্রাকৃতিক সম্পদ দ্রুত হ্রাস পাচ্ছে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। কাজেই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতার কোনো বিকল্প নেই। টেকসই সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানিতেই আমাদের আস্থা রাখতে হবে।”

উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা বলেন, “নবায়নযোগ্য জ্বালানি হলো এমন শক্তির উৎস যা স্বল্পসময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং ব্যবহারের ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না।”

পরিবেশকর্মী পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ বলেন, “জ্বালানি নিরাপত্তার স্বার্থে আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি পরিহার করে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে।”

সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, “বিশ্বের উষ্ণতা বৃদ্ধির কারণ জীবাশ্ম জ্বালানির উত্তোলন ও ব্যবহার। কাজেই জলবায়ু উষ্ণতা রোধে ন্যায্য জ্বালানি রূপান্তর ঘটাতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানির উপর আস্থা রাখতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য বিষয়ক শিশু চিত্রাঙ্কন’ ও ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানির উপরই নির্ভরশীল’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মোংলা   সুন্দরবন   প্রতিযোগিতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close