বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাকৃবিতে উদ্ভাবিত হাঁসের প্লেগ ভ্যাকসিন প্রাণিসম্পদ অধিদপ্তরে হস্তান্তর
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:১৫ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদ স্থানীয় হাঁসের প্লেগ ভাইরাস ব্যবহার করে স্বল্পমূল্যের একটি কার্যকর ডাক প্লেগ ভ্যাকসিন তৈরি করেছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় অনুষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে ওই ভ্যাকসিনের সিড প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। সভাপতিত্ব করেন অনুষদের ডিন ও প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. মোস্তফা কামাল এবং এলডিডিপির সিটিসি ড. মো. জাহাঙ্গীর হোসেন।


উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, মুরগির পর হাঁস দেশের দ্বিতীয় বৃহৎ পোলট্রি সম্পদ। হাঁসের মৃত্যুহার কম হলেও ডাক প্লেগ এখনো বড় হুমকি। আগের ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাওয়ায় নতুন ভ্যাকসিন উন্নয়ন সময়োপযোগী সিদ্ধান্ত। জংলি হাঁসের রোগ প্রতিরোধী জিন ভ্যাকসিনে যুক্ত করা গেলে এর কার্যকারিতা আরও বাড়ানো সম্ভব হবে।
 

তিনি আরও বলেন, “লাইভস্টক খাতে জাত উন্নয়ন ও ভ্যাকসিন উৎপাদনে সরকারী বিনিয়োগ খুবই কম। এই দুটি খাতে যথাযথ অর্থায়ন হলে খাতটি আজ রপ্তানিমুখী শিল্পে পরিণত হতে পারত।”


গবেষণার প্রধান অধ্যাপক ড. মো. বাহানুর রহমান জানান, বাংলাদেশে হাঁসের সংখ্যা প্রায় ৭ কোটি ৫ লাখ ৮২ হাজার। প্রাণিসম্পদ খাত দেশের জিডিপিতে ১.৮১ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে ১৬.৫৪ শতাংশ অবদান রাখে। বিশেষ করে গ্রামীণ নারীদের প্রায় ৮০ শতাংশ হাঁস পালন করে জীবিকা নির্বাহ করছেন। তবে হাঁস শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ডাক প্লেগ রোগে, যা প্রথম ১৯৮২ সালে দেশে শনাক্ত হয়। এই ভাইরাসের সংক্রমণ হার ৫২ শতাংশের বেশি এবং মৃত্যুহার প্রায় ৩০ শতাংশ। 


তিনি আরও বলেন, “ বিভিন্ন অঞ্চলে ভাইরাসের জিনগত বৈচিত্র্যের কারণে আগের টিকাগুলোর কার্যকারিতা হ্রাস পেয়েছে। স্থানীয় ভাইরাস শনাক্তকরণ, তার জিনগত চরিত্র নির্ধারণ এবং সেই অনুযায়ী ভ্যাকসিন তৈরি করা এখন জরুরি।”


উল্লেখ্য, গবেষণার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় ভাইরাস থেকে প্লেগ ভাইরাস শনাক্ত ও আণবিক চরিত্রায়ন, মুরগির ভ্রূণে ধারাবাহিক প্যাসেজের মাধ্যমে দুর্বল ভ্যাকসিন উন্নয়ন, এবং স্থানীয় বীজ ভাইরাসের সঙ্গে আন্তর্জাতিক ডাটাবেস (ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন) এর মানক ভাইরাসের তুলনামূলক বিশ্লেষণ করা।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  বাকৃবি   উদ্ভাবিত   প্লেগ   ভ্যাকসিন   প্রাণিসম্পদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close